সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

সুন্দরগঞ্জে নাতি বউকে ধর্ষণ চেষ্টা ধামা চাপা দিতে হত্যার হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিবেশি নাতি রিক্সা শ্রমিকের স্ত্রীকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। এঘটনা ধামাচাপা দিতে হত্যার হুমকি দিয়েছে ভুক্তভোগী নারীকে।

জানা যায়, উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী তেতুল তলা নামক গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাসা ফাঁকা পেয়ে রন্জু মিয়া (৫৫) নামে ভুক্তভোগী নারীকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। রঞ্জু মিয়া একই গ্রামের তসির মাস্টারের ছেলে।

ভুক্তভুগী নারী জানায়, শুক্রবার দুপুরে আমাদের নিকট আত্মীয় মারা গেলে বাড়ির লোকজন সবাই সেখানে চলে যায়। রঞ্জু মিয়া গ্রাম সম্পর্কে আমার দাদা শশুর হয়। তিনি পান খেয়ে চুন নেয়ার উদ্দেশ্যে আমাদের বাড়িতে আসে। এসময় বাড়ি ফাঁকা পেয়ে আমাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমার গায়ে বিভিন্ন স্থানে আঘাত করেও ব্যর্থ হলে, আমাকে মারার উদ্দেশ্যে নাক-মুখ চেপে ধরে। এ সময় আমি তার পেটে লাথি মেরে উঠে দাঁড়ায় এবং আমার পোশাক পরি। পরে তিনি আমাকে হুমকি দেয় এ ঘটনা প্রকাশ করলে গলায় ওড়না পেচিয়ে মেরে ঝুলিয়ে রাখবে এবং আমার শ্বশুর বাড়ির লোকজনকে ফাঁসাবে। রঞ্জু মিয়া এলাকায় প্রভাবশালী হওয়ায় আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার হুমকি দেয়। সব সময় তার লোকজন বাড়ির আশেপাশে ও রাস্তায় দাঁড়িয়ে থাকে, যার কারণে ভয়ে থানায় অভিযোগ করতে যেতে পারিনা। আমি এর সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগী নারীর শাশুড়ি জানান, আমার বাড়ির পাশে এক ব্যক্তি মারা যাওয়ায় সেখানে দেখতে গিয়েছিলাম। সেখান থেকে এসে দেখি আমার ছেলের বউয়ের মুখ ফোলা ও কান্না করছে। আমি জিজ্ঞেস করলে, সে জানায় বাসা ফাঁকা পেয়ে রঞ্জু মিয়া জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ও ব্যর্থ হয়ে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে। রঞ্জু মিয়া প্রভাবশালী হওয়ায় আমরা বাসা থেকে বের হতে পারছি না।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জী বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুন্দরগঞ্জে নাতি বউকে ধর্ষণ চেষ্টা ধামা চাপা দিতে হত্যার হুমকি

আপডেট সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩