সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

গাইবান্ধা ঘাঘট লেকের দুটি ব্রীজ উদ্বোধন করলেন হুইপ গিনি এমপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা শহরের ঘাঘট লেকের দু’পাড়ে সংযোগ রক্ষাকল্পে নবনির্মিত দুটি সুদৃশ্য ব্রীজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৭টার দিকে। জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি আলো ঝলোমলো পরবেশে এই ব্রীজ দুটির উদ্বোধন করেন। এরমধ্যে ডেভিড কোম্পানীপাড়ায় নির্মিত ব্রীজটির দৈর্ঘ্য ৫৪ মিটার এবং কুঠিপাড়ায় এলাকায় নির্মিত ব্রীজটির দৈর্ঘ্য ৪৫ মিটার। এলজিইডির তত্ত¡াবধানে এই ব্রীজ দুটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৪৫ লাখ টাকা। ব্রীজ দুটিতে স্টীলের রেলিং এবং সুদৃম্য লাইটিং ব্যবস্থা রয়েছে।
দুই স্থানে নির্মিত ব্রীজ দুটির উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, জেলা বারের সাবেক সভাপতি অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, পৌর কাউন্সিলর আওয়ামীলীগ নেতা সরকার মো. আসাদুজ্জামান হাসু প্রমুখ। ব্রীজ দুটি উদ্বোধনকালে হুইপ গিনি বলেন, ঘাঘট লেককে পূর্ণাঙ্গ চিত্র বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। লেকের উভয় পাশে ফুটপাত ছাড়াও বসার আসন ও ছাতা স্থাপনসহ বৃক্ষরোপনের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করা হবে। সেখানে শিশুদের চিত্র বিনোদনের সুযোগ সুবিধাও থাকবে। ফলে লেকটি অবসর সময় কাটানোর স্থান হিসেবে পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধা ঘাঘট লেকের দুটি ব্রীজ উদ্বোধন করলেন হুইপ গিনি এমপি

আপডেট সময় : ০১:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩