সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

দামুড়হুদা মডেল থানাধীন বাঘাডাঙ্গা গ্রামে পিতা কর্তৃক কন্যাকে কুপিয়ে হত্যা মামলার মূলরহস্য উদঘাটন। মূল আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

দামুড়হুদা মডেল থানাধীন বাঘাডাঙ্গা স্কুলপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ আজিজুল মন্ডল(৬২) গত ০১.১০.২০২৩ খ্রিঃ রাত অনুমান ০২:০০ ঘটিকায় বিভিন্ন এনজিও থেকে লোন তুলে কিস্তি পরিশোধের জন্য পারিবারিক কলহের জের ধরে তার নিজ কন্যা ভিকটিম মর্জিনা খাতুন(৩০)-কে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। আশেপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সংক্রান্তে দামুড়হুদা মডেল থানায় ভিকটিমের মা মোছাঃ সইনা খাতুন বাদী হয়ে আসামী ১) মোঃ আজিজুল মন্ডল(৬২), পিতা-মৃত বদর উদ্দিন মন্ডল সাং-বাঘাডাঙ্গা (স্কুল পাড়া), থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গার বিরুদ্ধে দামুড়হুদা থানার মামলার নং-০৩, তারিখ-০২.১০.২০২৩ খ্রিঃ, ধারা-৩২৩/৩২৪/ ৩২৬/৩০৭/৩০২ পেনাল কোড দায়ের করে।

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) চুয়াডাঙ্গার তত্ত্বাবধানে মোঃ আলমগীর কবির, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানার নেতৃত্বে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ ইমরান হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী গ্রেফতার ও হত্যা মামলার মূলরহস্য উদঘাটনের জন্য মামলা রুজুর ০১(এক) ঘন্টার মধ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অদ্য ০২.১০.২০২৩ খ্রিঃ বেলা অনুমান ১১:৩০ ঘটিকায় এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়।

নিবিড় জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যার সাথে সরাসরি জড়িত বলে স্বীকার করে। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম মর্জিনা খাতুন(৩০) ধৃত আসামী আজিজুলের কনিষ্ঠ কন্যা। এনজিও থেকে লোন তুলে কিস্তি পরিশোধ করা নিয়ে পারিবারিক কলহের জের ধরে ধৃত আসামী নিজ কন্যা মর্জিনাকে কুপিয়ে হত্যা করে এবং নাতনী রেকসোনা(১২)-কে কুপিয়ে গুরুতর জখম করে। রেকসোনা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদা মডেল থানাধীন বাঘাডাঙ্গা গ্রামে পিতা কর্তৃক কন্যাকে কুপিয়ে হত্যা মামলার মূলরহস্য উদঘাটন। মূল আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৮:০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩