সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

হাকিমপুর বোয়ালদাড় ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে নিন্ম আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। স্বল্প মূল্য এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। তবে পণ্যের পরিধি বাড়ার দাবি সাধারণ মানুষের।

রবিবার (০১ অক্টোবর) সকাল দশটায় বোয়ালদাড় ইউনিয়নের (১,২,৬) ওয়ার্ড এর জন্য ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি ছদরুল ইসলাম।

টিসিবির পণ্য নিতে আসা ১নং ওয়ার্ডের বাসিন্দা তাহমিনা বলেন, বর্তমানে বাজারে সব পণ্যর দাম বেশি। যা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য খুব কষ্টের বিষয়! তাই কমদামে এইসব পণ্য কিনতে পেরে আমি খুব খুশি। প্রতি মাসের টিসিবি পণ্য যদি প্রতি মাসে পেতাম আমাদের জন্য খুবই ভালো হতো। তবে আগামীতে চিনিসহ পণ্য পরিধির দাবি জানাচ্ছি। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সেই সাথে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যে কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, তদারকি অফিসার উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ বদরুল মিল্লাত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য মাসুদ রানা, নাজমুল হোসেন, বুলবুলি খাতুন ও টিসিবি পণ্য বিক্রয় ডিলার মানিক চন্দ্র কর্মকার।

বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আলিহাট ইউনিয়নের তিনটি পয়েন্টে ২ হাজার ৮শ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামিলি কার্ডধারী) মাঝে ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল ও ৫ কেজি চালসহ প্রতি প্যাকেজ ৪৭০ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। আগামী ৩ দিন পর্যায়ক্রমে ইউনিয়নের ৩ টি পয়েন্ট থেকে এসব টিসিবি পণ্য বিক্রয় করা হবে। ফ্যামিলি কার্ডধারীরা নির্দিষ্ট স্থান থেকে তাদের পণ্য সংগ্রহ করতে পারবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাকিমপুর বোয়ালদাড় ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৩:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩