সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বিরামপুরে ছুরিকাঘাতে যুবককে হত্যা, গ্রেফতার -৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় গ্রাম্য সালিশি বৈঠক এর মধ্যে ওয়াসীম আলী (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের খোশলপুর গ্রামে সালিশি বৈঠক চলা কালীন সময়ে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসীম আলী খানপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

নিহত ওয়াসীমের চাচাতো ভাই দবিরুল ইসলাম জানান, ওয়াসীমের ছোট বোনকে খোশলপুর গ্রামের সেলিম রানা অকারণে মারপিট করেন। এ নিয়ে গ্রামে বিচার সালিশ ডাকা হয়। শুক্রবার রাত সাড়ে ৯টায় সালিশে অংশগ্রহণ করি আমরা। এসময় কথা কাটাকাটির মাঝে মুক্তিযোদ্ধা ফরমান আলীর ছেলেরা সহ বেশ কিছু লোক আমাদের ওপর আক্রমণ করেন। সে সময় হঠাৎ করে ওয়াসীম আলীর বুকে ছুরিকাঘাত করেন ফরহাদ হোসেন। তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.ফাহামিদা আক্তার জানান, রাত সোয়া ১০টার দিকে তিনজন রোগী আসলে ওয়াসীম আলীকে মৃত ঘোষণা করা হয়। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে হত্যা কান্ডে জড়িত থাকার অপরাধে সাত জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে ছুরিকাঘাতে যুবককে হত্যা, গ্রেফতার -৭

আপডেট সময় : ১০:০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩