সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

নলছিটিতে অপহরন মামলার আসামী গ্রেফতার-২,ভিকটিম উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে অপহরন মামলার আসামী মো. রিফাত খান ও ইয়াকুব আলী মৃধাকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার(২৯সেপ্টেম্বর) রাতে উপজেলার পৌর এলাকার বিজয় উল্লাস চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অপহৃতকে শনিবার(৩০সেপ্টেম্বর) উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জুরকাঠি এলাকার মৃত এলেম উদ্দিন মৃধার ছেলে ইয়াকুব আলী মৃধা ও পরমপাশা এলাকার গোলাম সরোয়ারের খানের ছেলে মো.রিফাত খান। মামলার অন্যান্য আসামীরা হলেন উপজেলার পরমপাশা এলাকার গোলাম সরোয়ার খানের ছেলে মো.আরাফাত খান,মোসাঃ নাসিমা বেগম স্বামীঃ মো. গোলাম সরোয়ার খান ও মৃত ওয়াহেদ খানের ছেলে আলমগীর খান। মামলার অন্যান্য আসামীরা পলাতক আছে বলে জানিয়েছে পুলিশ।
এহাজার সূত্রে জানা গেছে, উপজেলার ফেরিঘাট এলাকার বাসিন্দা মোসাঃ লামিয়া আক্তার ডলির মেয়ে মোসাঃ সাদিয়া আক্তারকে গত ২২ সেপ্টেম্বর বিকেলে ফেরিঘাট সড়ক থেকে এজাহারে উল্লেখিত বিবাদী মো. আরাফাত খান অন্যান্য আসামীদের সহায়তায় জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।পরে স্থানীয়দের মারফত ভিকটিমের মা মোসাঃ লামিয়া আক্তার ডলি জানতে পারেন যে তার মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তিনি নলছিটি থানার একটি অপহরন মামলা দায়ের করেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান, এজাহার দায়ের করা পরই অভিযান চালিয়ে উপজেলার বিজয় উল্লাস চত্বর থেকে দুই আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে অপহরন মামলার আসামী গ্রেফতার-২,ভিকটিম উদ্ধার

আপডেট সময় : ০২:৪৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩