সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

হিলিতে বাড়তি দামে আলু বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলিতে সরকার এর বাণিজ্য মন্ত্রণালয় কতৃক নির্ধারীত দামের চেয়ে বাড়তি দামে আলু বিক্রি করায় এক আলু ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় হিলি কাঁচা বাজারে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কতৃক নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দামে আলু বিক্রয় করার অপরাধে এক আলু ব্যবসায়ীকে ৫০০ (পাঁচ শত) টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য (আলু ৩৫-৩৬ দেশী পেঁয়াজ ৬৪-৬৫ কেজি ডিম ১২ টাকা পিচ) সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কতৃক নির্ধারণ করা হয়েছে। অভিযোগ রয়েছে হিলিতে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কতৃক নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ হিলি কাঁচা বাজারে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বেশি দামে আলু বিক্রি করার অপরাধে একজন আলু ব্যবসায়ীকে পাঁচ শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বাজারে পেঁয়াজ, ডিম ও তেলের দোকানে অভিযান চালানো হয়েছে এবং ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হিলিতে বাড়তি দামে আলু বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

আপডেট সময় : ০৬:২০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩