সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাটে র‌্যাবের অভিযানে দেড় লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিক্রির সময় এক যুবককে আটক করেছে র‌্যাব-১৩। তার কাছে থেকে জব্দ করা হয়েছে ৫৪৫ পিস ইয়াবা। যার স্থানীয় বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া বাজার এলাকা থেকে ওই যুবককে আটক করে দিনাজপুর ক্যাম্পের সদস্যরা।

এ ঘটনায় শুক্রবার রাতে দিনাজপুর র‌্যাব ক্যাম্পের উপ সহকারী পরিচালক জহুরুল ইসলাম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে আসামীকে থানায় হস্তান্তর করেছেন।

গ্রেপ্তারকৃত আসামী হলেন সজিব হাসান (২৩)। সে পাশ্ববর্তী হাকিমপুর উপজেলার রিকাবী-চকচকা গ্রামের সহিজার রহমানের ছেলে।

র‌্যাব জানায়, শুক্রবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাদুরিয়া বাজারে তাদের একটি দল টহল ডিউটি করছিল। এ সময় তারা জানতে পারেন ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া বাজারে মাদক সহ মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। র‌্যাব সদস্যরা সেখানে উপস্থিত হয়ে সন্দেহভাজন যুবককে আটক করে। ওই যুবকের পকেট থেকে তিনটি পৃথক এয়ার টাইট পলি প্যাকে ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বাহিনীর সদস্যরা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘শুক্রবার রাতে জব্দকৃত ইয়াবা সহ আসামীকে র‌্যাব থানায় হস্তান্তর করেছে। তারা বাদী হয়ে একটি মামলা করেছে। শনিবার সকালে আসামীকে দিনাজপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে র‌্যাবের অভিযানে দেড় লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১

আপডেট সময় : ১২:২১:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩