সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই- পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. রেজুয়ান খান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মতো ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশ পরিচালনা ও দেশের উন্নয়নে সুশৃঙ্খলভাবে কাজ করার মতো নজির স্থাপন অতীতের কোনো সরকার করে দেখাতে পারেনি।
আজ শুক্রবার বান্দরবান সদর থানার মেঘলা এলাকায় সনাতন ধর্মালম্বীদের সৎসঙ্গ বিহার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার । আর ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, জনবান্ধব আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে জনহিতকর কাজ অব্যাহত রেখেছে। তিনি বলেন, দেশের গরীব ও অস্বচ্ছল মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতা, ভিজিডি, ভিজিএফ, হরিজন, বেদে ও হিজড়া ভাতা, এছাড়া বিনামূল্যে ছাত্রছাত্রীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ, গরীব ছাত্রীদের উপবৃত্তি প্রদান, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুসহ নানান আর্থিক অনুদান প্রদান অব্যাহত রেখেছে। সরকারের এসব ভাতা পেয়ে দরিদ্র ও অস্বচ্ছল মানুষ তাদের জীবন সুন্দরভাবে চালাতে সক্ষম হচ্ছে। তিনি বলেন, এ সরকার দেশের মানুষের কল্যাণে আজীবন নিবেদিত থাকবে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় ৯০লক্ষ টাকা ব্যয়ে সৎসঙ্গ বিহারের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ।
বান্দরবান সৎসঙ্গ বিহারের সভাপতি এডভোকেট তপন কান্তি দাশ এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, পৌরসভার মেয়র মো.শামসুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অমল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ সনাতন ধর্মালম্বী নারী পুরুষেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই- পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

আপডেট সময় : ০১:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩