সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরিশালে দুস্থদের চাল কালোবাজারে বিক্রি: চেয়ারম্যানসহ ৬ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : দুস্থদের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৬ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করেন মাধবপাশা ইউনিয়নের সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ফাতেমা আক্তার লিপি।

আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা মামলা তদন্ত করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী কামরুল ইসলাম। অভিযুক্তরা হলেন- মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মাহাবুব শিকদার, ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. খলিলুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী বেগ, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বশির শিকদার ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল বাশার হাওলাদার।

বেঞ্চ সহকারী কামরুল বলেন, মামলায় বাদী সংরক্ষিত ইউপি সদস্য অভিযোগ এনেছেন ইউপি চেয়ারম্যানসহ ছয় সদস্য পরস্পর যোগসাজশে অসহায় দুস্থদের জন্য বরাদ্দ ১৭.৬৭০ টন চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন। একইভাবে তারা জিআর, কাবিখা, টিআর, কাবিটা, কর্মসৃজন কর্মসূচি, বিভিন্ন প্রকল্পের চাল, গম ও নগদ টাকা আত্মসাৎ করেছেন বলেও উল্লেখ করেছেন বাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে দুস্থদের চাল কালোবাজারে বিক্রি: চেয়ারম্যানসহ ৬ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৯:৪৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩