সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার শুক্তাগর ইউনিয়নের দক্ষিন নারিকেল বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নারীর নাম মোসাঃ রুমা আক্তার (২৮)। সে চার সন্তানের জননী। ঘটনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২ টার পরে তার নিজ বসতঘরে এই ঘটনা ঘটে। রুমা স্থানীয় মোঃ রবিউল ইসলামের স্ত্রী ও উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের মোঃ ইউনুস এর মেয়ে।

স্থানীয় সুত্রে জানাগেছে, রুমা তার ৪ সন্তান নিয়ে একাই ঘরে থাকতো। স্বামী রবিউল কর্মের তাগিদে রাজাপুরের বাইরে থাকে। দুই বছর আগে থেকে তার শ্বশুরের ঘরের কিছুটা দূরে নতুন ঘরে বসবাস শুরু করে। কিন্তু ঘরের বিদ্যুতের লাইন সচল থাকলেও ওয়্যারিং করা ছিল না। দুপুর দুইটার দিকে ফ্যান চালাতে গেলে আগে থেকে ছুটে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হলে তা দেখে রুমার সারে তিন বছরের ছেলে দৌড়ে দাদার ঘরে গিয়ে বলে। তখন সবাই এসে মেঝেতে পরে থাকতে দেখে তুলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল বলেন, হাসপাতাল থেকে লাশ নিয়ে আসা হয়েছে। মৃত নারীর বাবা মায়ের সাথে কথা বলে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু

আপডেট সময় : ০২:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩