সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার। বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দীপংকর হালদারের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে সম্মেলনে সাংগঠনিক বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া। বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী মিঠু বক্তিয়ারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।সম্মেলনে ইউনিয়ন শ্রমিক লীগের বিভিন্ন পদ প্রত্যাশী নেতা-কর্মীদের কাছ থেকে তাদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত গ্রহন করা হয়।পরে এ সকল জীবন বৃত্তান্ত যাচাই বাছাই করে বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর পরামর্শ ও নির্দেশ ক্রমে কমিটি গঠন করে তা অনুমোদন করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩