সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন বিরামপুরে শিক্ষা, নারী উন্নয়ন ও কৃষিতে বিশেষ উদ্যোগ নিয়ে পাশে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন বরিশালে ফিতা কেটে কাঠের পুলের উদ্বোধণ করে আলোচনায় বিএনপি নেতা ঘোড়াঘাটে পুলিশের অভিযানে এক মাদক কারবারি সহ গ্রেফতার ৯ বাসন্ডায় চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ বাবুগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রাজন সিকদারের উঠান বৈঠকে জনসমুদ্র, গণসংযোগে ব্যাপক সাড়া বানারীপাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শতবর্ষের উৎসবে শৈশবে ফেরা-হাসি-আনন্দে সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রীর মিলন মেলা বরিশালে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা গাঁজাসহ ভুঁইফোড় অনিবন্ধিত পোর্টালের সম্পাদক আটক বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর

ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার কৃষ্ণরামপুর মাটিয়ালপাড়া যুব সমাজের উদ্যোগে করতোয়া নদীতে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
গ্রামী বাঙলার ঐতিহ্যবাহী একটি খেলা নৌকা বাইচ। হাজার হাজার মানুষের উপস্থিাতিতে আনন্দদায়ক এই খেলা অনুষ্ঠিত হলো।
খেলা দেখতে নদীর দুইপ্রান্তে প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু উপস্থিাত হয়। দেখা দেখতে আসা গৃহবধ‚ হাবিবা আক্তার বলেন, দীর্ঘদিন পর নৌকা বাইচ খেলা দেখতে এসেছি। ছোট বেলায় দেখেছিলাম। অনেক ভালো লাগছে।
পঞ্চাশোর্ধ্ব বৃদ্ধ তবিবর রহমান নদীর কিনারায় দাঁড়িয়ে দেখা দেখছিলেন। তিনি বলেন, আগে প্রতি বছর নৌকা খেলা হওছিল। খেলা মানেই গাঁয়েত (গ্রামে) মেলা লাগছিলো। বেটি-জামাইয়েক দাওয়াত দেওয়া। কি যে আনন্দ। এখন আর আগের মত দেখা যায় না।
খেলার আয়োজক কমিটির সদস্য ইনসান আলী বলেন, হারাতে বসা নৌকা বাইচকে উজ্জীবিত করতে আমাদের আজকের এই আয়োজন। কল্পনাও করতে পারিনি যে এত মানুষের সমাগম ঘটবে। আগামীতেও আমরা প্রতিবছর গ্রাম বাঙলার এই খেলার আয়োজন করবো
এ প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ী দল স‚র্যের আলোকে একটি গরু ও রানার্স আপ দল চাঁদের আলোকে পুরস্কার হিসেবে একটি ছাগল দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃষ্ণরামপুর ফাজিল মাদ্রাসার সভাপতি মো. আহসানুল হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদের আলী খন্দকার, উপ- দপ্তর সম্পাদক শাকিল সরকার, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, ইউপি সদস্য মোঃ মুশফিকুর রহমান মেহেদুল ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩