সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌঁড়ে সাকিব আল হাসানের সঙ্গে ছিলেন লিটন দাস। শেষ পর্যন্ত সাকিবই হয়েছেন ওয়ানডের অধিনায়ক। এরপর থেকেই শুভেচ্ছা আর শুভকামনায় ভাসছেন টাইগার অলরাউন্ডার সাকিব। তার কাঁধে নেতৃত্ব উঠায় সবাই যেন খুশি। পুনরায় ওয়ানডে অধিনায়ক হওয়া সাকিবকে অভিনন্দন জানিয়েছেন তার ডেপুটি লিটন দাস।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে অধিনায়ক সাকিবকে অভিনন্দন জানিয়ে লিটন দাস লিখেন, ‘অভিনন্দন সাকিব ভাই। আশা করি আপনার নেতৃত্বে আমরা আসন্ন টুর্নামেন্টে আমাদের সেরাটা দিতে পারব।’

ওয়ানডেতে সর্বশেষ ২০১৭ সালে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। সাকিবের নেতৃত্বে ওয়ানডেতে ৫০ ম্যাচ খেলে ২৩ ম্যাচে জিতেছে বাংলাদেশ। ২০১১ সালে ঘরের মাঠে তার নেতৃত্বেই বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বেই বাদ পড়ে গিয়েছিল বাংলাদেশ। ৩টি করে ম্যাচ জিতেছিল ও হেরেছিল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান

আপডেট সময় : ০৬:৪৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩