আগৈলঝাড়ায় প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জন্ম বার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
- আপডেট সময় : ০১:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ১১ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৮আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হোসেন, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেনসহ অনেকে।পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত শেষে দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে করতে ৭জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন অতিথিরা।























