১০ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি মেঘনায় রাতভর অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন। চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত বিরামপুরে অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার দাবি
দামুড়হুদায় নৌকার মনোনয়ন প্রত্যাশী পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুর হাকিমের গণসংযোগ

দামুড়হুদায় নৌকার মনোনয়ন প্রত্যাশী পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুর হাকিমের গণসংযোগ

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদায় নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা -২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: নুর হাকিম। শনিবার সকাল সাড়ে ৮টা হতে থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা, চন্দ্রবাস ,নাটুদা, বিভিন্ন হাট- বাজার এবং জনসম্মুখে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি সাধারন মানুষের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট সহ তার জন্য সকলের কাছে দোয়া চান। কার্পাসডাঙ্গা বাজার মোড় এলাকায় অবস্থিত কাজী নজরুল ইসলাম চত্বরে এক পথসভায় তাঁর নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে প্রত্যাশা জানিয়ে দামুড়হুদা উপজেলাকে স্মার্ট গড়ার লক্ষ্যে উন্নয়ন ভাবনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-জীবননগর-দর্শনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো: নুর হাকিম তিনি জাতীয় দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক। ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন এলাকার মানুষের। যোগ দিচ্ছেন দলীয় নানা কর্মসূচিতে। বৈশিক মহামারি করোনার সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অকাতরে। এছাড়া বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠায় তার রয়েছে অসামন্য অবদান। মিডিয়া অঙ্গনে ‘সাদা মনের মানুষ’ হিসেবে রয়েছে ব্যাপক পরিচিতি। একজন ব্যবসায়ী হিসেবে রয়েছে তার সুনাম। এসময় মো: নুর হাকিম তার বক্তব্যে তিনি জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে আবারও নৌকা মার্কায় ভোট আহবান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019