সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

তামিমকে নিয়ে আবেগঘন পোস্ট তাসকিনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

হুট করেই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন দেশসেরা এই ওপেনার।

তামিমের এমন আকস্মিক বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ তামিমের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও এমন বিদায় মেনে নিতে পারছেন না অনেকেই।

তামিমের বক্তব্যে ক্ষুব্ধ হাথুরু, কড়া প্রতিক্রিয়া পাপনের

বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজের প্রোফাইল পিকচার পরিবর্তন করেন তাসকিন, তামিমের সঙ্গে একটি ছবি প্রোফাইল পিকচার হিসেবে দিয়েছেন। ছবির ক্যাপশনে তাসকিন লিখেছেন, ‘আপনার সঙ্গে যাত্রাটা অনেক লম্বা, মাঠ ও মাঠের বাইরে আপনার সঙ্গে রয়েছে অনেক মুহূর্ত ও স্মৃতি। ভাই ও অধিনায়ক হিসাবে আপনি আমাদের যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনাকে মিস করব তামিম ভাই।’

‘সৎ থেকে শতভাগ দিয়েছি’, কান্নার বিদায়ে তামিম

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা রুবেল হোসেন ফেসবুকে লিখেছেন, ‘কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, এভাবে বিদায় জানাবেন কখনও ভাবতে পারিনি। আপনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। কী বলবো ভাই, কিছু বলার ভাষা নাই। শুভকামনা আপনার জন্য সবসময় ভাই।’

তামিমকে অবসর না নেওয়ার অনুরোধ বিসিবির

মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান করা জীবন্ত কিংবদন্তি! আমি তামিম ভাইয়ের কাছ থেকে খেলা এবং জীবন সম্পর্কে অমূল্য শিক্ষা পেয়েছি। এবং আমি আপনার অটল সমর্থন, বিশ্বাস এবং উৎসাহের জন্য চিরকাল কৃতজ্ঞ। আপনাকে সবসময় মিস করবো তামিম ভাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তামিমকে নিয়ে আবেগঘন পোস্ট তাসকিনের

আপডেট সময় : ১১:৩৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩