সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

সংবাদ সম্মেলন ডাকলেন তামিম, নেতৃত্ব ছাড়ার গুঞ্জন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে চট্টগ্রামে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে টাইগাররা। প্রথম ওয়ানডেতে হারের রেশ কাটতে না কাটতেই, সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম।

বিসিবি বা দলের নয়, হঠাৎ ব্যক্তিগত উদ্যোগে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার টাইগারদের দলীয় অনুশীলন না থাকায় এদিন সংবাদমাধ্যমের সামনে কারও আসারই কথা নয়। অথচ আজই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তামিম।

বুধবার (৫ জুলাই) গভীর রাতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের তামিম জানান, আজ (৬ জুলাই) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে কিছু জানাবেন তিনি। তবে কি কারণে এই সংবাদ সম্মেলন, তা এখনও খোলাসা করেননি দেশসেরা এই ওপেনার।

ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন তামিম। বিষয়টি অনেকটা জোরালোভাবেই শোনা যাচ্ছে। অনেকেরই আবার জল্পনাকল্পনা, তামিম নাকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরেরই ঘোষণা দিতে পারেন। আর এর কোনোটাই না হলে মিস্টার খান আসলেই কি বলতে চান, সেটা নিয়েই বাড়ছে কৌতূহল।

এদিকে, তামিমের ইনজুরি নিয়ে বিরক্ত বিসিবির একটি অংশ। তাই অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বিষয়টি বিবেচনায় তাকে (তামিম) আর ওয়ানডে দলের নেতৃত্বে রাখা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া এশিয়া ও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজও বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নাকি নিতে যাচ্ছে বিসিবির কর্তারা। অনেকেই আবার, সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকেই এগিয়ে রাখছেন।

তবে সব গুঞ্জন উড়িয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক জানান, বিশ্বকাপ পর্যন্ত তামিমই ওয়ানডে দলের অধিনায়ক, এই সিদ্ধান্ত এখনও ভালোভাবেই বহাল আছে। আমরা বিকল্প কিছু ভাবছি না। অন্য যা শুনছেন, সবই গুজব।

তামিমের হঠাৎ ডাকা সংবাদ সম্মেলন নিয়ে ওই পরিচালকের ভাষ্য, আমরা বাইরে থেকে শুনেছি সে একটা সংবাদ সম্মেলন করতে যাচ্ছে। ও নিজে আমাদের কিছু জানায়নি এখনও। আগে তামিমের সঙ্গে কথা বলে জানতে হবে, ও আসলে কী বলতে চায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সংবাদ সম্মেলন ডাকলেন তামিম, নেতৃত্ব ছাড়ার গুঞ্জন!

আপডেট সময় : ০৯:৪৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩