সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শত ফুল ফুটতে দিন, সবচেয়ে সুন্দরটি বেছে নেব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শত ফুল ফুটতে দিন, যে ফুলটি সবচেয়ে সুন্দর সেটা আমি বেছে নেব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক সুইজারল্যান্ড সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে গণতন্ত্র আছে, গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে। ২০০৮ সালে নির্বাচন ও ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে ৫০ বছরের ইতিহাসে দেশে একটি স্থিতিশীল পরিবেশ রয়েছে এবং গণতন্ত্র অব্যহত আছে বলেই দেশটার উন্নতি হয়েছে, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। সেই সঙ্গে মানুষের ভেতরে আস্থা বিশ্বাস ফিরে এসেছে, দারিদ্রবিমোচন হয়েছে, মানুষের আয় বেড়েছে, সবদিক থেকে উন্নতি হয়েছে। এমন দেশে ইলেকশন আসলে স্বাভাবিকভাবে প্রার্থী হওয়ার জন্য অনেকেরই আকাঙ্ক্ষা থাকবে। এতে কোনো সন্দেহ নেই। আর নির্বাচন যখন হবে তখন কাকে প্রার্থী করা হবে, কাকে প্রার্থী করা হবে না এ বিষয়ে আমাদের দলেরও একটা লক্ষ্য থাকে।’

সংবিধান অনুযায়ী নির্বাচন যখন হওয়ার কথা তখনই হবে: প্রধানমন্ত্রী
নিজে ভোগ করতে ক্ষমতায় আসিনি, মানুষের উন্নতি করেছি: শেখ হাসিনা

তিনি বলেন, ‘ইলেকশন স্বচ্ছ, নিরপেক্ষ হোক- এটা তো আমাদেরই দাবি। আপনারা একটু ১৯৭৫ সালের ১৫ আহস্টের পরের কথা চিন্তা করেন। তখন প্রতিটি ইলেকশন কী হতো। তখন তো ইলেকশন বলে কিছু ছিলো না। মানুষের কোনো ভোটের অধিকার ছিলো না। মানুষের সমস্ত ভোটের অধিকার একটা জায়গায় বন্দি ছিল। আমরাই তো অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনতার ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দেশের মানুষের কাছে তাদের গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আর গণতন্ত্র ফিরিয়ে এনেছি বলেই গণতান্ত্রিক পরিবেশে যখন ইলেকশন হবে, তখন অনেকেই প্রার্থী হতে পারে। প্রার্থী যদি হয়, শত ফুল ফুটতে দিন, যে ফুলটি সবচেয়ে সুন্দর সেটা আমি বেছে নেব। আমার উত্তর পরিষ্কার।’

গত ১৩ জুন চার দিনের সফরে সুইজারল্যান্ডের জেনেভায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ ও ১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে ১৭ জুন দেশে ফেরেন তিনি।

সুইজারল্যান্ডে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শত ফুল ফুটতে দিন, সবচেয়ে সুন্দরটি বেছে নেব

আপডেট সময় : ০৯:৩১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩