সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দেশের উন্নয়ন-সমৃদ্ধির জন্য হাজিদের দোয়া করার অনুরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ হজ পালনকালে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া করতে হজযাত্রীদের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ১৪৪৪ হিজরি/২০২৩ সনের ‘হজ কার্যক্রম-২০২৩’ উদ্বোধন ও হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ অনুরোধ করেন।

শেখ হাসিনা বলেন, আপনারাও বাংলাদেশের জন্য দোয়া করবেন। হজ পালনকালে বাংলাদেশে যাতে উন্নয়নটা আমরা করতে পারি সেই দোয়া করবেন।

তিনি বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, বাংলাদেশের মানুষকে যেন আর দুঃখ, কষ্ট ভোগ করতে না হয় সেই দোয়াটা আপনারা আল্লাহর কাছে করবেন।

শেখ হাসিনা বলেন, দুর্যোগ-দুর্বিপাক অথবা প্রাকৃতিক দুর্যোগ, সেই সঙ্গে আমাদের দেশে আবার মনুষ্য সৃষ্ট দুর্যোগও হয়, অগ্নিসন্ত্রাস হয়, বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ মারে, গাড়িতে আগুন দিয়ে মানুষ মারে এ ধরনের মনুষ্য সৃষ্ট দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ, কোনো দুর্যোগ যেন বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে আপনারা সেই দোয়াটা করবেন। আপনাদের কাছে দেশের মানুষের জন্য দোয়া চাই।

টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আজকে অন্তত বাংলাদেশের মানুষ দুবেলা দুমুঠো খেতে পারছে সেই ব্যবস্থা করতে পেরেছি। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করে দিচ্ছি।

হাজিদের সুস্থতা কামনা করে শেখ হাসিনা বলেন, আপনারা আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর ঘরে যাবেন। মক্কা-মদিনা শরিফে যাবেন। আপনারা যেন নিরাপদে, সুস্থ-সুন্দরভাবে হজব্রত পালন করতে পারেন, সুস্থভাবে দেশে আপনজনের কাছে ফিরে আসতে পারেন আমরা সেই দোয়া করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের উন্নয়ন-সমৃদ্ধির জন্য হাজিদের দোয়া করার অনুরোধ

আপডেট সময় : ০১:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩