সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

আগামী এক সপ্তাহজুড়ে দেশে বৃষ্টির সম্ভাবনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মোখার প্রভাবে দেশজুড়ে তেমন বৃষ্টিপাত দেখা যায়নি। আজও দেশের প্রায় বেশির ভাগ জায়গাতেই বৃষ্টি হয়নি। দেশের কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহও লক্ষ্য করা গেছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অল্প কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ থাকলেও আগামীকাল দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘মূলত পশ্চিমা লঘুচাপ ও মৌসুমের স্বাভাবিক প্রবণতা হিসেবেই কাল মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত বাড়তে পারে। আজ (সোমবার) দেশে তেমন একটা বৃষ্টি দেখা যায়নি। এর কারণ, ঘূর্ণিঝড় মোখা সকল জলীয় বাষ্প টেনে নিয়ে মিয়ানমারের দিকে চলে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

দেশের অন্যন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তবে এই তাপপ্রবাহ আজ কিছু কিছু জায়গা থেকে কমে আসতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ গণমাধ্যমকে বলেন, ‘আগামী কিছুদিন তাপপ্রবাহ আরো কমে আসবে। কাল (মঙ্গলবার) দেশে বৃষ্টিপাত বাড়বে। আগামী কিছুদিনও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকবে। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী এক সপ্তাহজুড়ে দেশে বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় : ০৬:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩