সংবাদ শিরোনাম ::
বরিশালের সেই বিচারককে সুপ্রিম কোর্টের শোকজ নোটিস শিক্ষার মানোন্নয়নে ঝালকাঠিতে একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রেপ্তার কাঠালিয়াতে ফসল রক্ষার স্লাইস গেটে উল্টো ক্ষতির অভিযোগ, সমাধানের আশায় মানববন্ধন করেছেন কৃষকরা ভান্ডারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ সরিয়ে নিমবাগানে রুপান্তরিত করেছে বিডি ক্লিন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেল যারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যাওয়ায় ভারত বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের টিকিট পেল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আয়ারল্যান্ডকে খেলতে হবে বাছাইপর্বে।

স্বাগতিক দেশ হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ভারতের সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিতই ছিল। আসরে সরাসরি অংশগ্রহণের বিষয়টি আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারত-বাংলাদেশসহ ১৩ দলের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের মাধ্যমে সরাসরি জায়গা করে নিয়েছে আরও ছয়টি দল। তারা হলো নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ হবে দশ দলের। আট দল নিশ্চিত হয়ে যাওয়ায় রইলো বাকি দুই। বাকি দুটি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে উঠবে। আগামী জুন-জুলাই মাসে জিম্বাবুয়ের মাটিতে হবে এটার বাছাইপর্ব। সেখানে সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া বাকি পাঁচ দলের (ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস) সঙ্গে লড়বে প্রাক-বাছাই পেরিয়ে আসা আরও পাঁচটি দল। তারা হলো নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেল যারা

আপডেট সময় : ০৯:৫৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩