সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

রাসায়নিক মিশিয়ে আম পাকানো হয়েছে কীনা বুঝবেন কীভাবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাজারে পাকা আম আসতে শুরু করেছে। তবে রসালো আমের চাহিদা বাড়ার সাথে সাথে এক শ্রেণির অসৎ ব্যবসায়ী বেশি লাভের আশায় রাসায়নিকভাবে কৃত্রিমভাবে আম পাকান। আমপ্রেমীরা রাসায়নিক থাকা আম কীভাবে সনাক্ত করবেন তা জানানো হয়েছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

আম পাকানোর ক্ষেত্রে কোন রাসায়নিক ব্যবহার করা হয়?

অধিকাংশ ক্ষেত্রে আমে ‘ক্যালসিয়াম কার্বাইড’ নামক রাসায়নিক ব্যবহার করা হয়। আর্দ্রতার সংস্পর্শে এলে এই রাসায়নিক থেকে অ্যাসিটিলিন গ্যাস নির্গত হয়। এর ফলে আম দ্রুত পাকতে পারে। এই রাসায়নিক মানুষের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। এ ধরনের আম খেলে ত্বকে জ্বালা, শ্বাসকষ্ট এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাগুলি দেখা দিতে পারে। শুধু তাই নয়, ফল ব্যবসায়ীরাও ‘ইথিলিন ট্রিটমেন্ট’ ব্যবহার করেন, যার মধ্যে ফল ইথিলিন গ্যাসের সংস্পর্শে আনা হয়। এই গ্যাস একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোন যার ব্যবহারে ফল পাকতে শুরু করে।

রাসায়নিক মেশানো আম চিনবেন কীভাবে

রঙ দেখুন: আম কেনার সময় রঙ দেখতে ভুলবেন না। যখনই একটি আম রাসায়নিক দিয়ে পাকা হয়, তাতে সবুজ দাগ পড়ে এবং আলাদাভাবে দেখা যায়।

আকার: আমের আকৃতি দেখলেও বোঝা যায় এতে রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে কীনা। রাসায়নিকভাবে পাকানো আম আকারে খুবই ছোট হয় এবং বেশির ভাগ ক্ষেত্রে রস পড়তে দেখা যায়। এ ছাড়া আমের গায়ে সাদা বা নীল রঙের কোনো দাগ দেখলে তা কেনা উচিত নয়।

বাড়িতে পরীক্ষা : আম কেনার পর আমগুলোকে এক বালতি পানিতে রেখে দেখুন কোনটি আম ডুবে যাচ্ছে আর কোনটি পানির ওপরে থাকছে। যে আমগুলো পানিতে ডুবে যায় সেগুলো স্বাভাবিকভাবেই পাকা হয়। কিন্তু যদি দেখেন যে কোনো আম ওপরে ভাসছে, তাহলে বুঝবেন তাতে রাসায়নিক মেশানো হয়েছে।

চাপ দিয়ে পরীক্ষা: কেনার সময় পাকা ও মিষ্টি আম চেনা খুব সহজ। আম কেনার সময় আলতো করে চাপ দেবেন। আম নরম হয়ে গেলে পাকা বলে ধরা হয়, কিন্তু আম টিপলে কিছু জায়গায় যদি শক্ত লাগে তাহলে বুঝতে হবে আম ঠিকমতো পাকেনি । রাসায়নিক মেশানো হলেও আমের কোথাও কোথাও শক্ত থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাসায়নিক মিশিয়ে আম পাকানো হয়েছে কীনা বুঝবেন কীভাবে

আপডেট সময় : ০৯:৫৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩