সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

গুমের আশঙ্কা করছি, হয়তো এটা আমার শেষ বক্তব্য : রুপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ গুম হওয়ার শঙ্কায় ভুগছেন বরিশালের সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন।

বুধবার (৩ মে) বেলা সাড়ে ১২ টার দিকে বরিশাল নগরের নবগ্রাম রোডস্থ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় থেকে বের হয়ে এ শঙ্কার কথা সাংবাদিকদের জানান তিনি।

আসন্ন বরিশাল সিটি নির্বাচনে (বিসিসি) স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রুপন।

এ বিষয়ে কথা বলতে গিয়ে এ মেয়রপ্রার্থী বলেন, কেউ এই সরকারের বিরুদ্ধে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তার বিরুদ্ধে দুদকের মামলা-হামলা হবে, নির্যাতন হবে। আমি গুমের আশঙ্কা করছি, হয়তো বা আপনাদের সামনে আমার এটা শেষ বক্তব্য। পরবর্তী পরিস্থিতি ভয়াবহ। কারণ চাপটা আমার ও আমার পরিবারের ওপর হচ্ছে। এটা স্বাভাবিক চাপ না এবং এ মুহূর্তে এ নিয়ে বলাটাও আমার জন্য কষ্টকর হবে।

তিনি অভিযোগ করে বলেন, পরিস্থিতি বুঝতে পারছি। আওয়ামী লীগের একজন প্রার্থী সরাসরি মাঠে নেমেছেন, প্রচারণা চালাচ্ছেন। অথচ তার জন্য কোনো ধরনের বিধি-নিষেধ নেই। অপরদিকে আমার মতো একজন স্বতন্ত্রপ্রার্থী দুদকের চাপে রয়েছে। যে তথ্য চেয়েছে তাতে আমাদের আতঙ্কগ্রস্ত করে রাখা হয়েছে।

দুদক কার্যালয়ে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, সম্পদের তথ্য চেয়ে দুদক শুধু আমাকেই নয়, আমার মা ও বোনকেও তলব করেছে। তবে তাদের পক্ষে একজন আসলেই হবে বিধায় আমি এসেছি। এখানে আমার বাবা ও দাদার সময়কার সম্পত্তির হিসেব দিতে বলা হয়েছে। এটা কোন আইনে দিতে হবে আমি জানি না। আমি ২০০৪ সাল থেকে আয়কর দিয়ে আসছি। এখন আমার ও আমার বাবার জন্মের আগের সম্পত্তির হিসেব দিতে হবে নাকি। আমি যতটুকু পারছি তথ্য দিয়েছি দুদককে। আমার জন্মের আগে সম্পদের বিষয়ে আমার জানা নেই বলেও তাদের অবগত করেছি।

রুপন অভিযোগ করেন, এই সরকার চাচ্ছে না ১৪ দল ব্যতিত কেউ নির্বাচনে অংশগ্রহণ করুক। কারণ এতে তাদের জনপ্রিয়তার মানদণ্ড কি, সেটা জনসম্মুখে উম্মোচন হবে। জাতীয়তাবাদী বিএনপি পরিবারের সন্তান হিসেবে নিশ্চিন্তে বলতে চাই এই অন্যায় অবিচারের বিরুদ্ধে অবশ্যই আমার দল পাশে থাকবে। তবে এ নিয়ে আমি এখন কিছু বলতে চাচ্ছি না, সময় হলে বলব। দেশ তথা বরিশালের জনগণ এর প্রতিবাদ করবে।

এসময় তিনি দাবি করে, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেনস্থা করার অংশ হিসেবেই এই দুদকে তলব কার্যক্রম চালিয়েছে। যাতে সঠিকভাবে নির্বাচনী কার্যক্রম চালাতে না পারি।

বিএনপি নেতা রুপনের দাবি ও বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক দুদকের স্থানীয় কর্মকর্তাদের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে মোবাইল ফোনে দুদক বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার সাংবাদিকদের জানিয়েছেন, আহসান হাবিব কামালের দেওয়া সম্পদ বিবরণী তথ্যের কিছু বিষয় তথ্যাদি দিতে বলা হয়েছিল। এর জন্যই তাকে ডাকা হয়েছিল এবং তদন্তের স্বার্থে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আহসান হাবিব ব‌রিশাল মহানগর বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ও কেন্দ্রীয় বিএন‌পির সা‌বেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ছিলেন। ২০০২ সালে বরিশাল সিটি করপোরেশন হলে তিনি প্রথম ভারপ্রাপ্ত মেয়র হন। এরপর ২০১৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের শওকত হোসেন হিরণকে হারিয়ে মেয়র হন আহসান হাবিব। এবারের বিসিসি নির্বাচনে তার ছেলে কামরুল আহসান রুপন স্বতন্ত্র পার্থী হতে ইচ্ছুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গুমের আশঙ্কা করছি, হয়তো এটা আমার শেষ বক্তব্য : রুপন

আপডেট সময় : ০৫:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩