সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

গার্ড অব অনারে প্রথম দিনের কর্মসূচি শুরু রাষ্ট্রপতির, যাচ্ছেন স্মৃতিসৌধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারে সালাম গ্রহণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটি বঙ্গভবনে রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, দিনের কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার সাড়ে ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি। সেখানে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

এরপর রাষ্ট্রপ্রধান ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।

আগের দিন সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি পদে শপথ নেন মো. সাহাবুদ্দিন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

সোমবার সকালে বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের পরে রাষ্ট্রপতি তাঁর গুলশানের বাসভবনে যান। এদিকে বেলা পৌনে ২টায় বিদায় সংবর্ধনার পরে আবদুল হামিদও তাঁর নিকুঞ্জ বাসভবনে চলে যান। পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে গুলশানের বাসা থেকে মোটরগাড়ি শোভাযাত্রা সহকারে সোমবার রাত ৮টা ৫০ মিনিটে বঙ্গভবনে আসেন।

রাষ্ট্রপ্রধান বঙ্গভবনে পৌঁছালে পুলিশের সুসজ্জিত একটি অশ্বারোহী দল বঙ্গভবনের বাইরের মেইন গেটে রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে মূল ফটকে নিয়ে আসেন। মূল ফটকে পৌঁছলে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানসহ উচ্চতম সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গার্ড অব অনারে প্রথম দিনের কর্মসূচি শুরু রাষ্ট্রপতির, যাচ্ছেন স্মৃতিসৌধে

আপডেট সময় : ০৬:৫৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩