সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

জার্মানির ২০ জনের বেশি কূটনীতিককে বহিস্কারের আদেশ রাশিয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাশিয়া থেকে ২০ জনেরও বেশি জার্মান কূটনীতিককে বহিষ্কারের আদেশ দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাখারোভা শনিবার এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে বেশ কয়েকজন রাশিয়ান কূটনীতিক জার্মানি ছেড়েছেন বলে জানিয়েছে বার্লিন।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় ইন্ডিয়া টুডে।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝাখারোভা বলেন, সম্প্রতি রুশ কূটনীতিকদের গণহারে বহিষ্কার করেছে বার্লিন। তার জবাবেই এই পদক্ষেপ নিচ্ছে মস্কো।

তার এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই এ সম্পর্কিত বিবৃতি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে রাশিয়া ও জার্মানির মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক তিক্ততার জন্য বার্লিনকে দায়ী করেছে মস্কো।

বিবৃতিতে বলা হয়, ‘জার্মানির রুশ দূতাবাস থেকে কূটনীতিকদের গণহারে বহিষ্কারের নিন্দা জানাচ্ছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্লিন সচেতন ভাবে রাশিয়া ও জার্মানির মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে ধ্বংস করছে।’

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার বিবৃতিটি তারা পড়েছেন। তবে বিবৃতির জবাবে পাল্টা কোনো পদক্ষেপ জার্মানি নেবে কিনা— সে সম্পর্কিত কোনো মন্তব্য করেননি তারা।

জার্মানির এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘বার্লিন এবং মস্কো— উভয়ই বাইরের বিভিন্ন দেশে দায়িত্বরত কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করছে। সার্বিক পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণের মধ্যে আছে।’

গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। যুদ্ধের আগে রাশিয়ার তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা ছিল জার্মানি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জার্মানির ২০ জনের বেশি কূটনীতিককে বহিস্কারের আদেশ রাশিয়ার

আপডেট সময় : ০৫:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩