সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

জুয়াড়িদের সতর্ক করলেন নেইমার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ফুটবলের বাহিরে ভালো পোকার খেলেন নেইমার জুনিয়র। অনেকে মনে করেন, তার পোকার খেলার দক্ষতা পেশাদারদের পর্যায়ের। ফুটবল ছাড়লে ব্রাজিলিয়ান তারকা পোকার খেলায় মনোনিবেশ করবেন বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন।

এবার অনলাইন জুয়া নিয়ে পিএসজির তারকা নেইমার সতর্কবার্তা দিয়েছেন। বিজ্ঞাপন বার্তায়, ১ মিলিয়ন ইউরো বা প্রায় ১১৫ কোটি টাকা হেরে কান্নার অভিনয় করে ভক্তদের সতর্ক করেছেন তিনি। তবে ওই ভিডিও’র প্রেক্ষিতে, নেইমার জুয়া খেলে অর্থ হেরেছেন এমন গুজবও তৈরি হয়।

ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবে, মাদ্রিদের আরএমসি নিশ্চিত করেছে, জুয়া খেলে নেইমার কোন টাকা হারেননি। আসলে ওটা ছিল একটি ইতিবাচক প্রচারণা। জুয়ায় অর্থ ঢাললে অনলাইন প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়ে সতর্ক করা হয়েছে ওই ভিডিওতে।

নেইমার জুনিয়রের বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে ব্যক্তিগত চুক্তি আছে। ব্লেজ তেমনই একটি। সব মিলিয়ে ব্লেজ তার ২৬ নম্বর ব্যক্তিগত স্পন্সর। এটি একটি অনলাইন গেমিং প্রতিষ্ঠান। ফ্রান্সে অনলাইন ক্যাসিসো নিষিদ্ধ, অনলাইনে জুয়া খেললে হ্যাকিংয়ের শিকার হয়ে নিঃস্ব হওয়ার সম্ভাবনা আছে; এই বিষয়ে বার্তা দিতে নেইমার- ‘মিলিয়নার থেকে শূন্য হাত’ হওয়ার অভিনয় করেছেন।

ব্লেজের শুভেচ্ছদূত হিসেবে গত বছরের ডিসেম্বরে চুক্তিবদ্ধ হন নেইমার জুনিয়র। এক বিবৃতি দিয়ে ব্লেজ বিষয়টি নিশ্চিত করে। সেখানে তারা জানায় যে, নেইমার তার ভক্তদের অনলাইন গেমিংয়ের নতুন অভিজ্ঞতা উপহার দেবেন। নেইমারের সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজে গেমিংয়ের প্রোমোশন হবে বলেও জানানো হয়।

জুয়ায় অর্থ ঢেলে হেরে যাওয়ার বিজ্ঞাপনও নেইমার জুনিয়রের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। ব্রাজিলিয়ান তারকা নেইমার বর্তমানে গোড়ালির ইনজুরিতে আছেন। চলতি মৌসুমে পিএসজি হয়ে তার মাঠে নামার সম্ভাবনা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুয়াড়িদের সতর্ক করলেন নেইমার

আপডেট সময় : ১০:১৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩