সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনের তৃতীয় সভায় সভাপতিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার বাংলাদেশ জাতিসংঘ পানি সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার ধারাবাহিকতায় বৃহস্পতিবার এই সভায় সভাপতিত্ব করেন তিনি।

এছাড়া তিনি বাংলাদেশ, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এবং নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ডেল্টারেসের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘ওয়াটার ফর পিস: ফ্রম সোর্স টু সি’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন। ‘ফ্রম সোর্স টু সি অ্যাপ্রোচ’ এর ওপর ভিত্তি করে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য টেকসই পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত। উদ্বোধনী বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। প্যানেল আলোচনা পর্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেপালের পানিসম্পদ মন্ত্রী আব্দুল খান, নেদারল্যান্ডসের আন্তর্জাতিক পানি বিষয়ক বিশেষ দূত হেঙ্ক ওভিঙ্ক, পর্তুগালের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল আলেকজান্দ্রা ফেরেইরা ডি কারভালহো, ইউনাইটেড নেশনস ইকোনমিক কমিশন ফর ইউরোপ এর ট্রান্সবাউন্ডারি কো-অপারেশন সেকশন প্রধান ফ্রান্সেসকা বার্নার্ডিনি, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এর সিইও প্যাট্রিক ভারকুইজেন, স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউটের অ্যাকশন প্ল্যাটফর্ম ফর সোর্স-টু-সি ম্যানেজমেন্ট- এর সিনিয়র ম্যানেজার এবং কোঅর্ডিনেটর রুথ ম্যাথিউস এবং ডেল্টারেস ইন্টারন্যাশনাল এর ডিরেক্টর টুন সেগেরেন।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি কূটনীতিক, জাতিসংঘ এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী নেদারল্যান্ডস সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল প্যানেল অন ডেল্টাস অ্যান্ড কোস্টাল এরিয়াস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করলেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩