সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা দূর করার চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইনের যে বিষয়গুলো নিয়ে সমালোচনা চলছে, তা দূর করে এটিকে আরও ভালো করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার ক্রাইমের বিরুদ্ধে লড়াই করতে প্রণয়ন করা হয়েছিল। সেখানেই আমরা থাকতে চাই।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, সবার সঙ্গে আলোচনা হচ্ছে। সবকিছু যাচাই-বাছাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ও উপাত্ত সুরক্ষা আইন নিয়ে আজ আলোচনার কথা ছিল। উপাত্ত সুরক্ষা আইনের একটি খসড়া ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আগামী ৬ এপ্রিল আবার বসব। সেখানে এ নিয়ে আলোচনা হবে।

মন্ত্রী আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা হয়েছে। আইনটিতে যেসব সমস্যার কথা বলা হয়েছে, তা অনেকটা দূর করা হয়েছে। তারপরও যেসব জায়গায় পরিবর্তন দরকার, তা ঠিক করা হবে।

সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আজ দুটি আইন নিয়ে কথা হয়েছে। একটি ডিজিটাল নিরাপত্তা আইন, সেটি এরই মধ্যে বলবৎ আছে। আইনটির যেসব উদ্বেগের জায়গা নিয়ে কথা বলার ছিল, সেটি আমরা করেছি। দ্বিতীয়টি হচ্ছে উপাত্ত সুরক্ষা আইনের খসড়া। এটি নিয়ে আলোচনার কথা ছিল। তবে সময়স্বল্পতার কারণে হয়নি।

তিনি জানান, উপাত্ত সুরক্ষা আইনের নতুন একটি খসড়া হয়েছে। যেটি আজ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমাদের হাতে কপি এসেছে। আমরা আইনমন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে একমত হয়েছি আগামী ৬ এপ্রিল এ আইন নিয়ে আলোচনা করব। খসড়াটি নিয়ে নাগরিক সমাজসহ বিভিন্ন অংশীজনের কাছ থেকে পরামর্শ এসেছে।

তিনি বলেন, নতুন খসড়াটি আমরা ইতিবাচকভাবে দেখতে চাই। খসড়াটি পর্যালোচনা করার সুযোগ সরকার আমাদের দিয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে গণমাধ্যমসহ জনগণের একটি বড় অংশের উদ্বেগ রয়েছে জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, আইনমন্ত্রীও আলোচনা প্রসঙ্গে এ আইনের অপব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন। সরকার এ বিষয়ে অবহিত আছে। সার্বিকভাবে নাগরিক সমাজের অবস্থান হলো, আইনটি বাতিল করা দরকার। এ ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, লেজিসলেটিভ সচিব মইনুল কবির, আইন সচিব গোলাম সারওয়ার, আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন প্রমুখ। নাগরিক সমাজের পক্ষে আরও উপস্থিত ছিলেন ঢাবির অধ্যাপক ড. সি আর আবরার, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, রেজাউর রহমান লেনিন, শারমিন খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা দূর করার চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩