সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোপালগঞ্জে ছাত্রীর সঙ্গে ধরা পড়ে কারাগারে শিক্ষক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ গোপালগঞ্জের কোটালীপাড়ায় কলেজছাত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েন সুমন অধিকারী (২৬) নামে এক শিক্ষক। পরে বিয়েতে অস্বীকৃতি জানানোয় নারী নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ি গ্রাম থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত সুমন অধিকারী উপজেলার রামশীল গ্রামের সুজিৎ অধিকারীর ছেলে।

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান সংবাদমাধ্যমকে জানান, গ্রেফতার সুমন অধিকারীর সঙ্গে এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার রাতে সুমন অধিকারী ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে যায়। সেখানে সাধারণ জনতা তাকে আটক করে। এরপর জনতা ওই ছাত্রীকে বিয়ে করতে বললে সুমন অধিকারী বিয়েতে অস্বীকৃতি জানায়।

তিনি বলেন, এ ঘটনায় ওই কলেজছাত্রী কোটালীপাড়া থানায় সুমন অধিকারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। ওই মামলায় সুমন অধিকারীকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জে ছাত্রীর সঙ্গে ধরা পড়ে কারাগারে শিক্ষক

আপডেট সময় : ০৯:১৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩