সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

স্মার্ট ডাকঘর প্রতিষ্ঠায় ব্যয় ৩৫০০ কোটি টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পুরো ডাক ব্যবস্থাকে স্মার্ট ডাকঘর হিসেবে গড়ে তুলতে সরকারের খরচ হবে সাড়ে ৩ হাজার কোটি টাকা। এজন্য সময় লাগবে ৮ বছর। স্মার্ট ডাকঘর প্রতিষ্ঠা-সংক্রান্ত সরকারি এক সমীক্ষার খসড়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডাকঘর ডিজিটাইজেশনের জন্য এটুআই-এর ব্যবস্থাপনায় ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব (ডিএসডিএল) এর সুপারিশ অনুসারে এই সমীক্ষা পরিচালিত হয়। ডাকঘরগুলোর জন্য অটোমেটেড মেইল প্রসেসিং নির্মাণ প্রকল্পের অধীনে এই সমীক্ষাটি চালানো হয়। গত রোববার খসড়া প্রতিবেদন প্রকাশ করে ডাক বিভাগ। এখন ডাকসেবা প্রদান ও গ্রহণকারীসহ সংশ্নিষ্ট অংশীজনদের মতামত ও সুপারিশ পর্যালোচনা করে শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হবে।
সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্ট ডাক ব্যবস্থার জন্য স্মার্ট ডিজিটাইজেশন, স্মার্ট অবকাঠামো, স্মার্ট ব্যবসা এবং স্মার্ট সক্ষমতা এ চারটি অনুষঙ্গ অপরিহার্য। স্মার্ট ডাকঘর বাস্তবায়নে খসড়া প্রতিবেদনে তিনটি সুপারিশ করা হয়েছে। প্রথমটি হচ্ছে সমন্বিতভাবে চারটি অনুষঙ্গ বাস্তবায়ন, দ্বিতীয়টি হচ্ছে অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলোর বাস্তবায়ন এবং তৃতীয়টি হচ্ছে স্মার্ট জিপিও মডেল। প্রথম সুপারিশ অনুসারে পুরো ডাক ব্যবস্থাকে এক সঙ্গে স্মার্ট ডাকঘর হিসেবে গড়ে তোলা হবে।

এ জন্য সময় ধরা হয়েছে ৮ বছর এবং সম্ভাব্য খরচ হিসাব করা হয়েছে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা। দ্বিতীয় সুপারিশে অগ্রাধিকার ভিত্তিতে স্বয়ংক্রিয় মেইল প্রসেসিং সেন্টার, সমন্বিত ডিজিটাল প্রকল্প এবং অবকাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে। এটি বাস্তবায়নে ৫ থেকে ৮ বছরে আড়াই হাজার কোটি টাকা খরচ ধরা হয়েছে। তৃতীয় সুপারিশে স্মার্ট জিপিও মডেল, মডেল স্মার্ট অফিস ও স্মার্ট সক্ষমতা ও ব্যবসার কথা বলা হয়েছে। এটি বাস্তবায়নে সমীক্ষা প্রতিবেদনের খসড়ায় ৫ থেকে ৭ বছরে ৫০ কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্মার্ট ডাকঘর প্রতিষ্ঠায় ব্যয় ৩৫০০ কোটি টাকা

আপডেট সময় : ০৬:২৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩