সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

দেশে মাথাপিছু আয় কমল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ডলারের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশে মাথাপিছু আয় কমে গেছে। ২০২১-২২ অর্থবছর শেষে দেশের মানুষের গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৩ মার্কিন ডলার।

আজ রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পক্ষ থেকে দেওয়া মোট দেশজ উৎপাদন এবং মাথাপিছু আয়ের চূড়ান্ত হিসাবে এ তথ্য উঠে এসেছে।

এর আগে প্রকাশ করা সাময়িক হিসাবে বিবিএস বলেছিল, ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৮২৪ ডলার। সাময়িক হিসাব থেকে চূড়ান্ত হিসাবে কেন মাথাপিছু আয় কমে গেল, এ বিষয়ে বিবিএসের জাতীয় আয় শাখার একজন কর্মকর্তা জানান, মূলত ডলারের মূল্যবৃদ্ধির কারণে মাথাপিছু আয় কিছুটা কমেছে।

এদিকে চূড়ান্ত হিসাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিও কমেছে। চূড়ান্ত হিসাবে ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১০ শতাংশ। কয়েক মাস আগে সাময়িক হিসাবে এ হার ছিল ৭ দশমিক ২৫ শতাংশ। সে কারণে টাকার হিসাবেও মাথাপিছু আয় সামান্য কমেছে।

স্থানীয় মুদ্রার হিসাবে মাথাপিছু আয় কমেছে মাত্র ৪২৩ টাকা। সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। এখন তা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৭ টাকা।

গত ছয় মাসে বাংলাদেশি মুদ্রার বিপরীতে ডলারের দাম বেশ অনেকটা বেড়েছে। তাই চলতি অর্থবছরেও ডলারের হিসাবে মাথাপিছু আয় কমতে পারে বলে বিবিএস কর্মকর্তারা জানিয়েছেন।

একটি দেশের ভেতরে ও বাইরে থেকে যত আয় হয়, তার ভিত্তিতে মানুষের মাথাপিছু আয় হিসাব করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে মাথাপিছু আয় কমল

আপডেট সময় : ০৫:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩