সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বিপিএল ছেড়ে রাতেই ঢাকা ছাড়ছেন ইফতিখার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছেড়ে রাতেই ঢাকা ছাড়ছেন ফরচুন বরিশালের পাকিস্তানী ব্যাটার ইফতিখার আহমেদ। ফরচুন বরিশাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে ইফতিখারের ঢাকা ত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএল। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানের ক্রিকেটারদের দেশে ফিরতে নির্দেশ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। পিএসএল শুরুর আগে খেলোয়াড়দের বিশ্রামের কথা চিন্তা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুরোধ জানায় টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলো।

বরিশালের হয়ে এবার ১০ ম্যাচের ১০ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৩৪৭ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৬৯ দশমিক ৪০। স্ট্রাইক রেট ১৬১ দশমিক ৩৯। চট্টগ্রামে বিপিএলের ১৮তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ইফতিখার। ৬টি চার ও ৯টি ছক্কায় ৪৫ বলে অপরাজিত ১০০ রান করেছিলেন তিনি। এবারের বিপিএলের তৃতীয় সেঞ্চুরি এসেছিলো ইফতিখারের ব্যাট থেকে।

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে এবারের আসরে শেষ ম্যাচ খেলেছেন ইফতিখারের। এ ম্যাচে ৩টি করে চার-ছক্কায় ৩১ বলে অপরাজিত ৫১ রান করেন ইফতিখার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিপিএল ছেড়ে রাতেই ঢাকা ছাড়ছেন ইফতিখার

আপডেট সময় : ০৫:৩২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩