সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

হাথুরুই নতুন কোচ, নিশ্চিত করলো বিসিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে চান্ডিকা হাথুরুসিংহকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেটে এটি হতে যাচ্ছে তার দ্বিতীয় মেয়াদ। দুই বছরের জন্য বোর্ডের সঙ্গে চুক্তি হয়েছে তার। আগামী ফেব্রুয়ারিতে দলের সঙ্গে যোগ দেবেন ৫৪ বছর বয়সী এই লঙ্কান কোচ।

মঙ্গলবার এক বিবৃতি দিয়ে বিসিবি বিষয়টি নিশ্চত করেছে। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘চান্ডিকার অভিজ্ঞতা এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার জানাবোঝা থাকায় কাজ করতে সুবিধা হবে। যা বাংলাদেশ দলকে উপকৃত করবে।’

তিনি জানান, প্রথম মেয়াদে বাংলাদেশ দলের সঙ্গে ভালো কাজ করেছেন তিনি। হাথুরু খুব কৌশলী কোচ এবং তার প্রভাব জাতীয় দল আগেও পড়েছে।

দ্বিতীয় মেয়াদে দায়িত্বে ফিরে হাথুরু বিসিবির বার্তায় বলেছেন, ‘আবারও আমাকে বাংলাদেশ জাতীয় দলের কোচ করা আমার জন্য সম্মানের। এখানকার মানুষের আন্তরিকতা ও সংস্কৃতি আমার খুব প্রিয়। খেলোয়াড়দের সঙ্গে আবার কাজ করতে এবং তাদের সাফল্য এনে দিতে মুখিয়ে আছি।’

এর আগে লঙ্কান কোচ হাথুরুসিংহে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন। তার অধীনে ২০১৫ বিশ্বকাপের ইংল্যান্ডকে হারিয়ে নকআউট পর্বে ওঠে বাংলাদেশ। এছাড়া পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জেতে। এরপর শ্রীলঙ্কার জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন তিনি।

সর্বশেষ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ ছিলেন হাথুরু। মঙ্গলবার তিনি ওই দায়িত্ব ছেড়েছেন বলে নিউ সাউথ ওয়েলস এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে। বাংলাদেশ দলের কোচ হওয়ার দৌড়ে বেশ কিছু বড় নাম থাকলেও তারা ফুল টাইম কাজ করতে চান না বলে হাথুরুর সঙ্গে পুনরায় চুক্তি করেছে বিসিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাথুরুই নতুন কোচ, নিশ্চিত করলো বিসিবি

আপডেট সময় : ০১:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩