সংবাদ শিরোনাম ::
অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পরামর্শ দিলে গ্রহণ করব তবে মিথ্যাচার করবেন না, পাঠ্যপুস্তকে ত্রুটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী- সমকাল

পাঠ্যপুস্তকে কিছু ত্রুটি হয়েছে, সেগুলো সংশোধন করা হচ্ছে, ত্রুটির বিষয়ে যে কেউ পরামর্শ ও তথ্য দিলে তা গ্রহণ করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘নতুন বইয়ের যেকোনো ত্রুটি পেলে আমাদের যে কেউ তথ্য দিতে পারেন, পরামর্শ দিতে পারেন। আমরা তা গ্রহণ করব এবং ত্রুটি দূর করব। জাতির পিতার ভাষায় বলছি, একজনও যদি ন্যায্য কথা বলেন আমরা তা মেনে নেবো। কিন্তু কোনো মিথ্যাচার গ্রহণ করা হবে না।’

শিক্ষামন্ত্রী সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’, ‘ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’ এবং ‘ড. এ.কে খান স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘নতুন বইয়ে কিছু ত্রুটি আছে, তা আমাদের নজরে আসার পর সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রুটি সংশোধনে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এটি ইচ্ছাকৃত ত্রুটি কি-না তা তদন্তে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। ইচ্ছাকৃত ত্রুটি হলে আমরা ব্যবস্থা গ্রহন করব। মাধ্যমিকের বই নিয়ে কথা উঠেছে। মাধ্যমিকের দুই শ্রণিতে ২৬টি বই। নতুন এতগুলো বই একসঙ্গে করা কষ্টকর। আমরা করেছি। ভুল ত্রুটি থাকলে তা নজরে আসার সঙ্গে সঙ্গে চিহ্নিত করে সংশোধন করছি। এবার একটা জিনিস ভালো লাগছে সবাই আমাদের নতুন বই পড়ছেন।’

নতুন পাঠ্যবই নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বইতে শিক্ষার্থী তার শিক্ষককে প্রশ্ন করছেন স্যার মানুষ কি বানর থেকে তৈরি? শিক্ষক তার জবাব দিয়েছেন। কিন্তু বইতে কোথাও বলা হয়নি মানুষ বানর থেকে তৈরি। ডারউইন সাহেব নিজেও তো বলেননি মানুষ বানর থেকে তৈরি। অপপ্রচার করা হচ্ছে, বইতে আমরা সমকামিতাকে প্রতিষ্ঠা করছি, পর্দাকে হেয় করছি, হিন্দুত্ববাদ কায়েম করতে ইসলামিক ইতিহাসকে হেয় করছি। এগুলো সবই অপপ্রচার।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক। এতে সম্মানিত অতিথি ছিলেন, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুরশেদুল কবীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরামর্শ দিলে গ্রহণ করব তবে মিথ্যাচার করবেন না, পাঠ্যপুস্তকে ত্রুটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩