সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

শিরোপা জিততেই মাঠে নামবে বরিশাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ কাগজে-কলমে আর নামে-ভারে বিপিএলের এবারের আসরে শিরোপার অন্যতম সেরা দাবিদার ফরচুন বরিশাল। গত আসরে ফাইনালে পা ফসকালেও এবার শ্রেষ্ঠত্ব মুকুট নিতে মরিয়া দলটি। চ্যাম্পিয়ন হবার লক্ষ্যেই দেশি-বিদেশী তারকা সমৃদ্ধ দল গুছিয়েছে তারা। আছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। যা আশার পালে হাওয়া লাগিয়েছে দলটির অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।

সোমবার (২ জানুয়ারি) বিপিএলের আনুষ্ঠানিক অনুশীলন করতে মিরপুরের অ্যাকাডেমি মাঠে আসে ফরচুন বরিশাল। যেখানে মিরাজ কথা বলেছেন নিজের দল ও নিজেকে নিয়ে। সেই সাথে মিরাজ বিশ্বাস করেন তার দলের হাতেই উঠবে শিরোপা।
তিনি বলেন, `আমাদের দলটা খুব ভালো হয়েছে। সাকিব ভাইসহ জাতীয় দলের অনেক খেলোয়াড় আছেন। এখন পর্যন্ত দু`বার ফাইনালে খেলেছি। একবারও চ‌্যাম্পিয়ন হবার স্বাদ নিতে পারিনি। আই হোপ এবার চ‌্যাম্পিয়ন হবো।`

এ সময় নিজের সম্পর্কেও কথা বলেন মিরাজ। উত্তর দেন `বরিশালে ওপেনিং করবেন` বলে উঠা গুঞ্জনের। মিরাজ বলেন, `অবশ‌্যই ম‌্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নেবে। আমি শুধু বলতে পারি, টিমে আমাকে যেখানেই খেলাবে.., আমি চাইবো যে ওপরে ব‌্যাটিং করার জন‌্য। দেখি শেষ পর্যন্ত কি হয়।`

এদিকে দল অনুশীলনে আসলেও অনুশীলনে আসেননি দলপতি সাকিব আল হাসান। জানা গেছে সম্প্রতি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদের পুরস্কার জেতা সাকিব ছুটি নিয়েছেন দু`দিনের। এর আগে সকালে সাংবাদিকদের সাথে কথা বলেন ফ্রাঞ্চাইজি মালিক মিজানুর রহমান। যেখানে তিনি নিশ্চিত করেন, `ফিটনেস ভালো না থাকায় বিপিএলে আসছে না ক্রিস গেইলও।`

তবে গেইলকে ছাড়াও শক্তিশালী দলই গড়েছে ফরচুন বরিশাল। দলে আছেন সাকিব আল হাসান, রাহকিম কর্নওয়াল, ইফতেখার আহমেদ, রাহমানুল্লাহ গুরবাজ, করিম জানাত, ইবরাহীম জাদরান, নাভিন উল হক, কুশল পেরেরা, কেসরিক উইলিয়ামস, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, ফজলে রাব্বি, খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজি অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন, হায়দার আলি ও চতুরঙ্গা ডি সিলভা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিরোপা জিততেই মাঠে নামবে বরিশাল

আপডেট সময় : ০৪:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩