সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

এবার কে হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: গত ৮ ডিসেম্বর ভোরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের পর গ্রেফতার দেখায় পুলিশ। তারপর ১৭ দিন ধরে মহাসচিব ছাড়া চলছে বিএনপি। এ কারণে কমিটি অনুমোদন, যৌথ সভা আহ্বান, দলীয় আর্থিক লেনদেনে চেকবইয়ে স্বাক্ষরসহ নানা কাজে সমস্যা হচ্ছে। এ সংকটকালে মির্জা ফখরুলের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন, তা নিয়ে এখন প্রশ্ন দলের নেতা-কর্মীসহ সব মহলে।

বিএনপির গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত মহাসচিব নিয়ে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। সেজন্য বিএনপির হাইকমান্ড এ নিয়ে ভাবছে না। তবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে শীর্ষ ছয়নেতাসহ আলোচনায় রয়েছেন অনেকে। জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা আশা করছি উচ্চ আদালতে দলের মহাসচিবের জামিন হবে। আমরা উচ্চ আদালতে যাচ্ছি। তিনি বলেন, অতীতেও দলের মহাসচিব কয়েক মাস কারাগারে ছিলেন। তখনো ভারপ্রাপ্ত মহাসচিব করিনি। তিনি দাবি করেন, মহাসচিবের অনুপস্থিতিতে দলের কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে না। তবে উচ্চ আদালতে জামিন পেতে বিলম্ব হলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নিয়েও তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। সূত্রমতে, ঢাকার বিভাগীয় মহাসমাবেশের আগে নেতা-কর্মীরা আটক হওয়ার পরও দল বেশ চাঙা আছে। দলীয় এমপিরাও সংসদ থেকে পদত্যাগ করেছেন। গুরুত্বপূর্ণ এ মুহূর্তে দলের মহাসচিবের অবর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্ব কে পাচ্ছেন- তা নিয়ে চলছে নানান গুঞ্জন। এরই মধ্যে একজন যুগ্ম মহাসচিবকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বলে গুজবও রটেছে।

যদিও বিএনপি বলছে, এ মুহূর্তে ভারপ্রাপ্ত হিসেবে মহাসচিব পদে কাউকে দায়িত্ব দেওয়ার চিন্তা নেই। মহাসচিব পদের দিকে তাকিয়ে রয়েছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাও। স্থায়ী কমিটির সবচেয়ে সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেতে পারেন বলে কেউ কেউ মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার কে হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব?

আপডেট সময় : ১০:৫২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২