সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর ফ্রান্সে বিশৃঙ্খলা-সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে হার মেনে নিতে পারছে না ফরাসিরা।নিজ দেশের এমন পরাজয়ে শহরের বিভিন্ন সড়কে ভাঙচুর চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। এ ছাড়াও দেশটির আরও কয়েকটি শহরে দাঙ্গার ঘটনা ঘটেছে।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে রাজধানী প্যারিস, নিছ, লিওনসহ বিভিন্ন শহরের রাস্তায় আগে থেকেই জড়ো হতে থাকেন ভক্তরা।

তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফ্রান্সজুড়ে মোতায়েন করা হয় ১৪ হাজার অতিরিক্ত পুলিশ। দ্য সানের প্রতিবেদন বলছে, প্যারিসের ঐতিহাসিক শঁজ এলিজেতে সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় দাঙ্গা পুলিশ।

ফ্রান্স বিশ্বকাপ জিতবে এই আশায় লাখ লাখ মানুষ দেশটির বিভিন্ন জায়গায় বিজয় উদযাপনের জন্য ভিড় করতে থাকে।

অনেকে রেস্টুরেন্টেও খেলা দেখে। তবে হেরে গেলে পরিস্থিতি বদলে যায়। সড়কে ভাঙচুর ও আতশবাজি ফুটিয়ে বিশৃঙ্খলা করতে দেখা যায় অনেককে।

দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ক্ষুব্ধ সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামানের পাশাপাশি কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। বিশৃঙ্খলার দায়ে লিয়ন থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। নিছ শহরেও পুলিশ এবং ফুটবল সমর্থকদের সংঘর্ষ হয়।

সূত্র: নিউজ ১৮

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর ফ্রান্সে বিশৃঙ্খলা-সংঘর্ষ

আপডেট সময় : ০৯:৫২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২