সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

আসছে শৈত্যপ্রবাহ, নামতে পারে তাপমাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ ডিসেম্বরে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে। এতে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এ ছাড়া মাসটিতে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভিন বলেন, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। তিনি বলেন, মাসটিতে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ কমতে পারে। তবে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

উপপরিচালক বলেন, ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে দেশের বিভিন্ন এলাকায় এক থেকে দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে।

তিনি জানান, চলতি মাসে দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে।

এদিকে নভেম্বর মাসের পর্যবেক্ষণে আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। গত ৯ নভেম্বর দুপুর ১২টায় দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়।

১০ নভেম্বর সকাল ৬টায় এটি শ্রীলংকা উপকূল সংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করে, যা ১১ নভেম্বর সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর তামিল নাড়ু উপকূলে অবস্থান করে। ১২ নভেম্বর সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয় এবং উত্তর তামিল নাড়ু উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করে এবং ১৩ নভেম্বর এটি গুরুত্বহীন হয়ে পড়ে।

গেল মাসে ১ নভেম্বর কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২১ নভেম্বর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল। এ ছাড়া ২৯ নভেম্বরে টেকনাফে দৈনিক সর্বোচ্চ ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসছে শৈত্যপ্রবাহ, নামতে পারে তাপমাত্রা

আপডেট সময় : ০৩:৫৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২