সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

আমার কি ক্ষমতা আছে আম্পায়ারকে রাজি করানোর: প্রশ্ন সাকিবের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সাকিব আল হাসান কি সংবাদ সম্মেলনে কিছু গোপন করে গেলেন? বৃষ্টির পর আম্পায়াররা ভেজা আউটফিল্ডেই খেলা শুরু করতে চাইলে বাংলাদেশ অধিনায়ককে আম্পায়ারের সঙ্গে অনেকটা সময় তর্ক করতে দেখা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, সাকিব ভেজা মাঠে খেলতে চাইছিলেন না। কিন্তু আম্পায়াররা ভেজা আউটফিল্ডের বিষয়টি আমলে আনেননি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, আসলে কী ঘটেছিল তখন? আম্পায়ারের সঙ্গে কী কথা হয়েছে? ভেজা মাঠে খেলতে চান না, এই ব্যাপারে আম্পায়ারকে কি রাজি করাতে চেয়েছিলেন?

এমন প্রশ্নে সাকিবের কৌশলী উত্তর, ‌‘আমার কি ক্ষমতা আছে আম্পায়ারদের কোনো কিছুতে রাজি করানোর!’

পরে সাকিব জানালেন, তেমন কোনো কিছু নিয়ে তর্ক হয়নি। টাইগার অধিনায়কের দাবি, ‘আম্পায়ার দুই অধিনায়ককে ডেকেছিলেন। তারা আমাদের জানাচ্ছিলেন আমাদের পরিবর্তিত লক্ষ্য কী, পরিবর্তিত নিয়ম কী। আমাদের কত ওভার আরো খেলতে হবে এবং আমাদের লক্ষ্য কী হবে। এটুকুই।’

ভেজা আউটফিল্ডে খেলানোর সিদ্ধান্ত কি ঠিক ছিল? এমন প্রশ্নও কৌশলে এড়িয়ে যান সাকিব। বলেন, ‘আমাদের ড্রেসিংরুমে কেউ এটা ঠিক নাকি বেঠিক, এটা নিয়ে আলোচনা করিনি। আমরা খেলতে চেয়েছি, আমরা জিততে চেয়েছি। সকলে তাদের সেরা চেষ্টা করেছে।’

ভেজা মাঠে রান নিতে গিয়ে লিটন দাসকে দুইবার পিছলে পড়ে যেতেও দেখা যায়। তবে সাকিব এসব নিয়ে অজুহাত তুললেন না।

টাইগার দলপতির কথা, ‘৫ ওভারে ৫২ রান, হাতে ৮ উইকেট; এরকম কন্ডিশনে আমাদের এটি করে ফেলা উচিত ছিল। আমাদের যেমন ব্যাটিং লাইনআপ ছিল, আমি বিশ্বাস করছিলাম যে আমরা ওই রান তাড়া করতে সামর্থ্যবান ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে হয়নি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমার কি ক্ষমতা আছে আম্পায়ারকে রাজি করানোর: প্রশ্ন সাকিবের

আপডেট সময় : ০৬:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২