সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

পাকিস্তানের ইফতিখার খেলবেন ফরচুন বরিশালের হয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ইতোমধ্যে। শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। যার প্রভাবে এখন থেকেই শুরু হয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কার্যক্রম। সেই তালিকায় সবশেষ ক্রিকেটার হিসেবে নাম যুক্ত হয়েছে ইফতিখার আহমেদের। পাকিস্তানের এই ক্রিকেটার খেলবেন সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালের হয়ে।

গতকাল সোমবার বরিশাল দল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ইফতিখারের বরিশালের হয়ে খেলার কথা নিশ্চিত করে। সেখানে তারা লিখেছে, ‘স্বাগতম ইফতিখার আহমেদ। পাকিস্তানি অলরাউন্ডার ইফতেখার আহমেদকে ফরচুন বরিশাল পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’

এর আগে গতকাল সোমবার সিলেট স্ট্রাইকার্স নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে জিম্বাবুইয়ান ক্রিকেটার রায়ান বার্লকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করে। তারা সেখানে লিখেছে, ‘জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান ও লেগ স্পিনার রায়ান বার্ল এখন স্ট্রাইকার! রায়ান বার্ল বর্তমানে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে খেলছেন। আমরা রায়ান বার্লকে আমাদের সিলেট স্ট্রাইকার্স পরিবারে স্বাগত জানাই!’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাকিস্তানের ইফতিখার খেলবেন ফরচুন বরিশালের হয়ে

আপডেট সময় : ০৮:৪১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২