সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

নভেম্বরে আসছে আরও একটি ঘূর্ণিঝড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের রেশ কাটতে না কাটতে নভেম্বরে আবারও নতুন আরেকটি ঘূর্ণিঝড়ের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে সিত্রাং পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়াবিদ আবদুল মান্নান।

ঘূর্ণিঝড় সিত্রাং প্রসঙ্গে আবদুল মান্নান বলেন, বাংলাদেশে মোট ১৫ ঘণ্টা অবস্থান করে সিত্রাং। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ উপকূলীয় জেলাসহ দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে।

আগামি ৬ ঘন্টায় এদেশে ওপর থেকে সিত্রাং-এর পুরোপুরি প্রভাব কেটে যাবে। আজ বিকেলের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে।

তিনি জানান, বরিশাল বিভাগে সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার আর ঢাকায় ২৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিহীন ছিল দিনাজপুর ও পঞ্চগড়ের তেতুঁলিয়া।

সোমবার মধ্যরাতে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে ঘূর্ণিঝড় সিত্রাং স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড়টি। মঙ্গলবার এটি গুরুত্বহীন হয়ে পড়বে বলে জানানো হয়।

আবদুল মান্নান বলেন, ৫-৭ দিনের মধ্যে বঙ্গপোসাগরে নতুন কোন ঘূর্ণিঝড় তৈরির সম্ভবনা না থাকলেও নভেম্বরে আবারো নতুন করে ঘূর্ণিঝড় তৈরির শঙ্কা আছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে দেশের ৬ জেলায় ১১ জনের প্রাণহানি হয়েছে। এতে উপকূলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে নোয়াখালী, ভোলা, বরিশাল ও কক্সবাজারসহ উপকূলের বিভিন্ন এলাকায় ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নভেম্বরে আসছে আরও একটি ঘূর্ণিঝড়

আপডেট সময় : ০৯:২৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২