সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ফরচুন বরিশালে গেইল-কর্নওয়াল, এবারও আইকন সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক ::: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছিল ফরচুন বরিশাল। বিপিএলের সর্বশেষ আসরে রানার-আপ হওয়া দলটি পরবর্তী ৩ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি স্বত্ব ধরে রেখেছে। গতবারের মতো এবারও শক্তিশালী দল গড়তে বদ্ধপরিকর বরিশাল।

সেই ধারাবাহিকতায় বরিশাল আইকন ক্রিকেটার হিসেবে এবারও রেখেছে সাকিব আল হাসানকে, যিনি গত আসরে বরিশালের জার্সিতে অতিমানবীয় পারফরম্যান্স দেখিয়েছিলেন। শুধু তা-ই নয়, গত মৌসুমে খেলা ক্রিস গেইলকেও এবার দলে রাখছে বরিশাল।

আছে চমকপ্রদ কিছু নাম। মাত্র কয়েকদিন আগে টি-টোয়েন্টি ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়া রাহকিম কর্নওয়ালকে দলে নেওয়া হয়েছে। দুই আফগান ক্রিকেটার ইবরাহিম জাদরান ও করিম জানাতের সাথেও সরাসরি চুক্তি করে স্কোয়াডে ভেড়ানো হয়েছে তাদের।

ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৩ সালের ৫ জানুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে বিপিএলের আগামী আসর। একই সময়ে মাঠে গড়াবে আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ। ফলে বিদেশি খেলোয়াড়দের বিপিএলে অংশগ্রহণের ব্যাপারে সংশয় দেখা দিয়েছিল।

তবে বিপিএলের দলগুলো আগেভাগেই বেশ কয়েকজন হেভিওয়েট খেলোয়াড়কে দলভুক্ত করায় সেই সংশয়ের মেঘ কেটে গেছে। ক্যারিবীয় ও আফগান ক্রিকেটার ছাড়াও এবারের আসরে আধিক্য দেখা যাবে পাকিস্তানের খেলোয়াড়দের; খেলবেন মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিকের মতো ক্রিকেটার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফরচুন বরিশালে গেইল-কর্নওয়াল, এবারও আইকন সাকিব

আপডেট সময় : ০৬:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২