সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসন্ন অষ্টম টি-২০ বিশ্বকাপ দলে পরিবর্তন আনলো বাংলাদেশ। সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিনকে বাদ দিয়ে ১৫ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার ও শরিফুল ইসলাম।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে জায়গা পাওয়া দলগুলোর জন্য ১৫ থেকে ২১ অক্টোবর খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রেখেছে আয়োজক কমিটি। এ সময়ে কোন কারণ ছাড়াই স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। সেই সুযোগটি কাজে লাগিয়েছে বিসিবি।

অবশ্য পরিবর্তন যে আসতে যাচ্ছে সেটার ইঙ্গিত আগেই মিলেছিল। স্ট্যান্ডবাই তালিকায় থাকা সৌম্য ও শরিফুল ত্রিদেশীয় সিরিজে ঠিকঠাক মেলে ধরতে না পারলেও তাদের ইনটেন্ট ভালো থাকায় অস্ট্রেলিয়া বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়েছে।

অন্যদিকে ত্রিদেশীয় সিরিজে ব্যর্থ হওয়া দুই ক্রিকেটার সাইফউদ্দিন ও সাব্বির রহমানকে নিউজিল্যান্ড থেকে দেশে পাঠানো হচ্ছে।

এর আগে, ১৪ সেপ্টেম্বর বিসিবি ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলে সুযোগ পেয়েছিলেন সাব্বির ও সাইফ উদ্দিন। সে সময় সৌম্য ও শরিফুলকে স্ট্যান্ডবাই রাখা হয়েছিল।

একনজরে বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মুসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক/সহ-অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, এবাদত হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

আপডেট সময় : ০৯:২৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২