সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

শেখ হাসিনার জন্মদিনে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করা হয়েছে। একইসঙ্গে পাঁচ টাকা মূল্যমানের ডাটাকার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ করা হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ঢাকায় জিপিও মিলনাায়তনে এ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও আর্কাইভ ১৯৭১’র উদ‌্যোগে শেখ হাসিনার বর্ণাঢ‌্য রাজনৈতিক জীবনের ওপর ঢাকা জিপিও প্রাঙ্গণে দুদিনব‌্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনীর উদ্বোধনও করেন মন্ত্রী।

এসময় ডাক ও টেলিযোগযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক ফয়জুল আজিম ও আর্কাইভ একাত্তরের কর্ণধার সাংবাদিক প্রনব সাহা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, শেখ হাসিনার মতো একজন দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিক এবং একজন প্রজ্ঞাবান সরকারপ্রধানের জন্মবার্ষিকী উদযাপন করতে পেরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং ব‌্যক্তিগতভাবে আমি নিজে অত‌্যন্ত গর্ববোধ করছি। প্রধানমন্ত্রী আত্মপ্রচার বিমুখ, নিরহংকারী ও চিরায়ত বাংলার অতি সাধারণ মানুষের জীবনযাপনে অভ‌্যস্ত।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা হয়েও তিনি অতি সাধারণ পোশাক পছন্দ করতেন। অলংকার পরে কখনো বিশ্ববিদ‌্যালয়ে আসতে দেখিনি। টাঙ্গাইলের তাঁতের শাড়িতেই তাকে আমি ক‌্যাম্পাসে দেখেছি। সহপাঠী ও ছাত্রলীগের নেতাকর্মী ছাড়া সাধারণ ছাত্র-ছাত্রী তো দূরের কথা, অনেক শিক্ষকও জানতেন না শেখ হাসিনা বঙ্গবন্ধুকন্যা।

মোস্তাফা জব্বার আরও বলেন, শেখ হাসিনার হাতেই উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। বাংলাদেশের অগ্রগতির এ অগ্রযাত্রাকে আরও বেগবান করতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। এজন‌্য নিজ নিজ অবস্থান থেকে প্রত‌্যেককে কাজ করার আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনার জন্মদিনে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১১:৫৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২