সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দেশ আজ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে: এমপি হারুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিএনপি’র যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ এমপি বলেন, ‘সরকার বড় বড় কথা বলে দেশকে ইউরোপ আমেরিকার সঙ্গে তুলনা করেছিল। ব্যাপক দুর্নীতি আর অর্থপাচারের কারণে দেশ আজ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে। ভবিষ্যতে আরও অবনতি হবে। তাই দ্রুত সরকারকে পদত্যাগ করে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

শনিবার ডোমার উপজেলার জিএমসি মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ আয়োজনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নেতাকর্মীদের গুম ও খুনের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ নয় মাস মরণপণ যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কারও দালালি করতে নয়। কারও তাঁবেদারি করতে এ দেশ স্বাধীন করা হয় নাই।

তিনি বলেন, সরকার উন্নয়নের কথা বলে মুখে ফেনা তোলে। এ উন্নয়নে দেশের কোনো উন্নতি না হলেও আওয়ামী লীগের নেতাদের উন্নতি হয়েছে। তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। ইউরোপ আমেরিকায় বাড়ি করেছে। শত শত একর জমি তাদের নেতাকর্মীরা দখল করেছে।’

ডোমার উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে আয়োজিত সভায় রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সম্পাদক জহুরুল আলম, পৌরসভা বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রায়হানুল হক প্রধান ইউসুফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশ আজ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে: এমপি হারুন

আপডেট সময় : ০৫:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২