সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ফেসবুকে যোগাযোগের পর ইমোতে রাজবাড়ী জেলার একজন প্রবাসীর স্ত্রী (২১)-এর নগ্ন ভিডিও ধারণ করে অনৈতিক আব্দার রক্ষা না করায় ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ করা হয়েছে। এ অভিযোগে ওই গৃহবধূ বাদী হয়ে বুধবার সকালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় চট্টগ্রামের হাটহাজারী থানার পূর্ব গুমান মর্দন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রিয়াজ উদ্দীন (২৪) কে আসামি করা হয়েছে। পুলিশ রিয়াজকে গ্রেপ্তার করেছে।

ওই গৃহবধূ জানিয়েছেন, তার স্বামী বিদেশে থাকাকালীন সময়ে তিনি রিয়াজের সাথে ফেসবুক ম্যাসেঞ্জারে কথাবার্তা বলা শুরু করেন। এক পর্যায়ে রিয়াজ কৌশলে তার ফেসবুক আইডি’র পাসওয়ার্ডও নিয়ে যায়। পরবর্তীতে ইমোতে ভিডিও কলেও তাদের কথা হয়। একপর্যায়ে তিনি বিশ্বাস করে নগ্ন হয়ে ভিডিও কলে কথাও বলেন। তবে রিয়াজ তা সুকৌশলে ধারণ করে রাখে। পরবর্তীতে রিয়াজ তাকে কুকাজে মিলিত হবার জন্য বলে। এতে তিনি রাজি না হলে রিয়াজ ওই ভিডিও বেশ কয়েকটি ফেসবুক আইডিতে ছেড়ে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মাহবুবুল আলম বলেন, ওই নারীর স্বামী সম্প্রতি দেশে ফিরে আসেন। বিষয়টি ওই নারী তার স্বামীকে অবহিত করেন। পরবর্তীতে স্বামীর সহযোগিতায় রিয়াজকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ডেকে আনে। সে সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা রিয়াজকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। রিয়াজের বিরুদ্ধে একই ধরণের ঘটনার আরও মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:১৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২