স্বরূপকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি ব্রিজে বাসের ধাক্কা, আহত ৩
- আপডেট সময় : ০২:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ৯৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
ঢাকা থেকে স্বরূপকাঠিগামী সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুনিয়ারি এলাকায় বেইলি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসের ব্যাটারিতে আগুন ধরে এক যাত্রীসহ চালক ও সুপারভাইজার আহত হন।
বুধবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে অগুন নিয়ন্ত্রণে আনেন।
স্বরূপকাঠির সাকুরা কাউন্টার পরিচালক মো. সাজ্জাদ হাওলাদার সমকালকে বলেন, ৪০ সিটের গাড়িটি মঙ্গলবার ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসে। পথে যাত্রী নামিয়ে আবারও ৮ জন যাত্রী নিয়ে স্বরূপকাঠিতে আসার পথে দুর্ঘটনায় পতিত হয়।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। এলাকাবাসীদের সহায়তায় আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) পাঠানো হয়েছে। গাড়িটি সড়কের পাশে রাখা হয়েছে।
















