সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডাক্তার ছাড়াই অপারেশন: ক্লিনিক সিলগালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকায় অবস্থিত এমএস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ক্লিনিকে কোনো চিকিৎসক নেই। এরপরও চলছিল অপারেশন।

অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানকালে বিষয়টি ধরা পড়ে। এ সময় ক্লিনিকটির বৈধ কোনো কাগজপত্র না থাকায় ক্লিনিকটি বন্ধের ঘোষণা দেওয়া হয়।

এদিকে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. এসএম কবির হাসানের নেতৃত্বে পরে শহরের কলাতলা এলাকায় খন্দাকার আ. রশিদ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে ভুয়া ডাক্তারের সাইনবোর্ড টাঙানোসহ নানা অনিয়মের বিষয় ধরা পড়ে। পরে ভুয়া ডাক্তারের লাগানো সাইনবোর্ড সবার সামনে খুলতে বলেন।

এছাড়াও পার্শ্ববর্তী জাহানারা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেও কোনো ডাক্তার পাওয়া যায়নি। ডায়াগনস্টিক সেন্টারের ফ্রিজে মাছ-মাংসও পাওয়া যায়। এমন নানান অপরাধের জন্য তাদেরকে শতর্ক করা হয়।

এর আগে নানা অনিয়মের কারণে বাউফলে সেবা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে শোকজ ও কাশিপুর ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়। সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান জানান, সপ্তাহে ৬ দিন এ অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে ডাক্তার ছাড়াই অপারেশন: ক্লিনিক সিলগালা

আপডেট সময় : ১২:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২