সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পরিবর্তন হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময় পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করতে সরকারি অফিস সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। সে কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসের সময় পরিবর্তন করার চিন্তাভাবনা করা হচ্ছে না। স্কুল-কলেজের ছুটি পরিবর্তন করা হলে পরে সেটি পরিবর্তন করা কঠিন হয়ে যাবে।

সোমবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টাস অ্যাসোসিয়েন অব বাংলাদেশের (ইবার) সঙ্গে মতবিনিয়ম সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, চলমান বৈশ্বিক সংকটের কারণে সরকারি অফিসের সময় পরিবর্তন করা হয়েছে। এ সংকট কেটে গেলে সেটি আবার পরিবর্তন করা হবে। আগামী বছর থেকে আমাদের নতুন কারিকুলাম বাস্তবায়নের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন কার্যকর করার কথা ছিল। সেটি এখন থেকে কার্যকর করা হয়েছে।

স্কুল-কলেজের ছুটি শুক্রবার-শনিবারের বদলে বৃহস্পতিবার-শুক্রবার কেন করা হচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, অনেক কর্মজীবী অভিভাবক বৃহস্পতিবার বাসায় থাকেন না। সেই ক্ষেত্রে শিক্ষার্থীর ছুটি কাজে আসে না। এটি আমাদের প্রস্তাবনায় থাকলেও সেটি বাতিল করে শুক্রবার-শনিবার করা হয়েছে।

হলিক্রসের শিক্ষার্থী নিহতের বিষয়ে কী ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি আমাদের কাছে এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বুঝা যাবে। নিহত শিক্ষার্থী তিন বিষয়ে ফেল করেছিল। পরিবারে এ নিয়ে এক ধরণের চাপ ছিল। সামাজিকভাবেও এক ধরনের চাপ তৈরি হয়। এসব কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কমাতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিংয়ের জন্য অন্তত দুই জন শিক্ষককে অভিজ্ঞ করা হবে। তার লক্ষ্যে সারাদেশের দুই লাখের মতো শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সঙ্গে আমার আলোচনা হওয়ার কথা রয়েছে। সেখানে তাদের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। শিক্ষার্থীদের মধ্যে কিভাবে এ প্রবণতা থেকে ফিরিয়ে আনা যায় সকলকে সে বিষয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকতারুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনায় বক্তব্য দেন— ইরাবের উপদেষ্টা রাকিব উদ্দিন, সাবেক সভাপতি মুসতাক আহমেদ, সহ সভাপতি নুরুজ্জামান মামুন, যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন, কোষাধ্যক্ষ এলতেফাত হোসাইন, দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, প্রচার সম্পাদক রাহুল শর্মা, প্রকাশনা সম্পাদক তুহিন সাইফুল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রুম্মান তূর্য, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মুরাদ মজুমদার, আইসিটি সম্পাদক এনামুল হক প্রিন্স, কার্যনির্বাহী সদস্য বিভাষ বাড়ৈ আবদুল হাই তুহিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিবর্তন হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময়

আপডেট সময় : ০৯:০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২